বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও হরিণাকুণ্ডু প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০২৩ ইং
চুয়াডাঙ্গা ও হরিণাকুণ্ডু প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন
সমীকরণ প্রতিবেদন: নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ প্রতিপাদ্যে গতকাল সোমবার পৃথক আয়োজনে এ শিক্ষা সপ্তাহ উদ্যাপন করা হয়। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুৃয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমানের সভাপতিত্বে সভায় সভায় বিশেষ অতিথি থেকে আরও বক্তব্য দেন চুৃয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান। [caption id=`attachment_220532` align=`alignnone` width=`1024`]`` Exif_JPEG_420[/caption] হরিণাকুণ্ডু: ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ প্রতিপাদ্যে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিণাকু-ু উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চলন করেন হরিণাকু-ু প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকু-ু পৌর মেয়র ফারুক হোসেন, হরিণাকু-ু থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, কাপাশটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝণ্টুসহ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ