বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড আ.লীগের পরিচিতি সভায় টোটন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২৩ ইং
চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড আ.লীগের পরিচিতি সভায় টোটন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মূল কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পরে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিল। তারাই দেশের গণতন্ত্র ধংস করে সংবিধান কলুষিত করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে। সংবিধানকে মর্যাদা দিয়ে সব ধরণের কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকে আছেন বিএনপির সঙ্গে আঁতাত করে রাজনীতি করছেন। বিএনপি কখনোই আপনাদের বন্ধু নয়। দলের শৃঙ্খলা বজায় রাখতে নেতা-কর্মীদের সবসময় সজাগ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃতে দেশ ভালোভাবে চলছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠন করে দেশবাসীর সেবা করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও দলীয় নির্দেশনা মেনে চলতে হবে আমাদের। উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে হবে। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, জেলা যুব লীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, বিশিষ্ট ব্যাবসায়ী নুরুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, পৌর সকল ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক, ১ নম্বর ওয়ার্ড নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও প্রবীন আওয়ামী লীগ নেতৃকর্মীবৃন্দ, মুক্তিযোদ্ধা, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন, জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, শেখ সেলিম, মিরাজুল ইসলাম কাবা, টুটুল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান লাল্টু, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মিণ্টু আলীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলজার হোসেন পিণ্টু।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ