বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা সরকারি কলেজের অ্যাডহক নিয়োগ সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০২৩ ইং
আলমডাঙ্গা সরকারি কলেজের অ্যাডহক নিয়োগ সম্পন্ন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি কলেজে অ্যাডহক নিয়োগ সম্পন্ন হয়েছে। গত ৬ মার্চ নিয়োগের চিঠি আসার পর গতকাল বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীগণ যোগদান করেছেন। এর পূর্বে কলেজের শিক্ষকরা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার শিক্ষকদের মিষ্টিমুখ করান। জানা গেছে, আলমডাঙ্গার ডিগ্রি কলেজ সরকারিকরণ করা হয় ২০১৮ সালে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি জাতীয়করণ ঘোষণা হলে কলেজে আনন্দের বন্যা বয়ে যায়। ২০১৮ সালে সরকারি ঘোষণার পর বেসরকারি আমলে নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের লক্ষে পদ সৃজনের বিষয়টি বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সূত্রোক্তপত্রে ৯৯টি পদ সৃজন করে। উক্ত সৃজিত পদে বেসরকারি আমলে নিয়োগপ্রাপ্ত ৯৯ জন শিক্ষক-কর্মচারীকে ২০১৮ বিধি আলোকে কলেজ সরকারিকরণ তারিখ হতে অ্যাডহক নিয়োগ সম্পন্ন করা হয়। নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীরা সরকারিকৃত সকল সুযোগ-সুবিধা পাবেন। এদিকে, এই চিঠি পাওয়ার পর শিক্ষকরা চুয়াডাঙ্গা- ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম, সহকারী অধ্যাপক রাহাত আরাসহ কলেজের শিক্ষকবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ