বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড আ.লীগের পরিচিতি সভায় টোটন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২৩ ইং
চুয়াডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড আ.লীগের পরিচিতি সভায় টোটন জোয়ার্দ্দার
বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নৌকার বিকল্প নেই সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় ইসলামপাড়া ে রের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, সাবেক উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. তৌহিদুর রহমান চন্দন ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, মিরাজুল ইসলাম কাবা, শেখ সেলিম, শাকিল আহমেদ টিপু, টুটুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিনারুল ইসলাম মালিক। প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নৌকার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ে তুলতে কাজ করছেন। দেশে এখন উন্নয়ন বইছে বলেই এ দেশের মানুষ ধানের শীষকে চায় না। শেখ হাসিনার নেতৃতে দেশ ভালোভাবে চলছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠন করে দেশবাসীর সেবা করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও দলীয় নির্দেশনা মেনে চলতে হবে।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ