বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতাদের মিলনমেলা

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২৩ ইং
গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতাদের মিলনমেলা
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী গাংনীর জুগিরগোফায় এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সবুক্তগীন মাহমুদ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম। মিলনমেলায় অংশ নেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা, সাবেক ছাত্রনেতা সামসুল কামাল ঝণ্টু, আব্দুর রশিদ, নকিম উদ্দিন, পল্লী বিদ্যুতের গাংনী পরিচালক রিয়াজ উদ্দিন, গাংনী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুর রহমান টোকনসহ সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ