বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে জাতীয় দৈনিক আমার সংবাদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১১তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। এর পূর্বে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে অতিথিরা আসন গ্রহণ করেন। এসময় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মো. সাদিকুর রহমান। দৈনিক আমার সংবাদ-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ইসলাম রকিবের সহধর্মিনী রিক্তা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনের সহধর্মিনী শিক্ষিকা লুনা শারমীন শশী। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাড. আবু কাওছারের বোন রোকসানা মালিক রোজী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিসিক যুব ও নারী উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ও তাওহীদ গ্রুপের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম, বিসিক যুব ও নারী উদ্যোক্তা ফোরামের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও এফসন্স গ্রুপের চেয়ারম্যান তাহমিদ হাসান তমাল, দৈনিক আমার সংবাদের স্টাফ রিপোর্টার ও সাউথ ইস্ট এজেন্ট ব্যাংক নীলমণিগঞ্জ শাখার পরিচালক আব্দুল্লাহ হক। প্রধান অতিথির বক্তব্যে লুনা শারমিন বলেন, ‘নারীদেরকে সম্মান জানিয়ে দৈনিক আমার সংবাদের ১১তম বর্ষে পদার্পণ উদ্যাপন উপলক্ষে যে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে, তা প্রশংসনীয়। যেখানে সকল অতিথিরাই চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের নারীরা। এ ব্যতিক্রম আয়োজনে মতোই দৈনিক আমার সংবাদ ব্যতিক্রমভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এগিয়ে যাক তার কাক্সিক্ষত লক্ষ্যে।’ এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি খায়রুজ্জামান সেতু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক, দৈনিক 40 ও ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি ইসলাম রকিব।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ