বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুর ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে বাণিজ্য

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২৩ ইং
হরিণাকুণ্ডুর ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে বাণিজ্য
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজলার ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল কমিটির তিনজন অভিভাবক সদস্য বাদী হয়ে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। বিদ্যলয়ের অভিভাক সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘চারজনের কাছ থেকে টাকা নিয়ে সভাপতি এবং প্রধান শিক্ষক মিলে আকুল মহুরীর ছেলে শামীম, আবদুল্লাহের ছেলে বক্কর, সাদ্দাম হোসের মাধ্যমে সুমাইয়া খাতুন, আলমগীরের স্ত্রী সোনিয়াকে বাছাই করেছেন।’ জেলা শিক্ষা অফিস জানায়, ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ডিজির প্রতিনিধি নিয়োগের চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘চিঠি পেয়েছি। তবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা জানি না। আমি চিঠি খুলে দেখিনি। চিঠি নিয়ে এসে সভাপতির কাছে দিয়ে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘কোনো রেজ্যুলেশন করা হয়নি এই বিষয়ে। কবে এবং কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটাও জানি না।’ কতজনকে নিয়োগ দেওয়া হবে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘সব তথ্য সভাপতির কাছে পাবেন। আমি নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছুই জানি না। নিয়োগের বিষয়ে কোনো মিটিংও হয়নি।’ এদিকে, বিদ্যালয়ের সভাপতি অহিদুল ইসলাম প্রাধান শিক্ষককে দোষারোপ করে বলেন, ‘আমি নিয়োগের বিষয়ে কিছুই জানি না। এ ব্যাপারে প্রধান শিক্ষক জানেন। ফোনে আমি কিছুই বলতে পারব না। কিছু জানার থাকলে সাক্ষাৎ করেন।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ