বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার নাপিতখালিতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২৩ ইং
দামুড়হুদার নাপিতখালিতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার নাপিতখালি বদনপুর দরুল সুন্নাহ হাফিজিয়া ক্বাওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে নাপিতখালি বদনপুরে মাদ্রাসা প্রাঙ্গনে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি রবিউল আলম মণ্টুর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। প্রধান বক্তা ছিলেন মাগুরা থেকে আগত মাওলানা এফএম জাহাঙ্গীর আলম। দ্বিতীয় বক্তা ছিলেন কুষ্টিয়া ডিএস আলিম মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা মো. শহিদুল ইসলাম শাহেদ, তৃতীয় বক্তা ছিলেন নাপিতখালি বায়তুন জামে মসজিদের ইমাম হাফেজ মো. শরিফুল ইসলাম। মাহফিলে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ