বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২৩ ইং
চুয়াডাঙ্গা মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গা মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌসুফা বেগমের সভাপতিত্বে পুরস্তার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন ডা. মো.  জাহিদ হোসেন জোয়ার্দ্দার। তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশের সুযোগ পাওয়া উচিত।’ বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক নাঈমা রুম্মান, ডা. নাসিমা খাতুন, ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন জোয়ার্দ্দার। সভায় উপস্থিত অতিথিরা ৬৯টি পুরস্কার তুলে দেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ