বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় নাশকতা মামলায় পৌর জামায়াতের আমিরসহ দুজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০২৩ ইং
দর্শনায় নাশকতা মামলায় পৌর জামায়াতের আমিরসহ দুজন গ্রেপ্তার
দর্শনা অফিস: দর্শনা পৌর জামায়াতের আমির সাবেক পৌর কমিশনার সাহিকুল আলম অপু ও জামায়াত কর্মী ছানোয়ার হোসেনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকালই গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএস লুৎফুল কবীর জানান, গত ডিসেম্বর মাসে দর্শনার জয়নগর সড়ক থেকে বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় দর্শনা পৌর জামায়াতের আমির সাবেক পৌর কমিশনার সাহিকুল আলম অপু এবং ছানোয়ার হোসেন নামে অপর এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গতকাল দুপুরেই তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় গরুর সঙ্গে অনৈতিক কাজ, অভিযুক্ত গ্রামছাড়া