বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বুলেট গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৩ ইং
দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বুলেট গ্রেপ্তার
দর্শনা অফিস: দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দর্শনা বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির। তিনি জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের একটি মামলায় পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির দর্শনা থানার সমন্বয়ক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবুল হাসনাথ জানান, হাবিবুর রহমান বুলেট ওই মামলায় জামিনে আছেন। আমরা চুয়াডাঙ্গা জিআর অফিস থেকে জামিনের কাগজপত্র নিয়ে এসে থানায় জমা দিলে আশা করি তাঁকে পুলিশ ছেড়ে দেবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাবিবুর রহমান দর্শনা থানা হেফাজতে ছিল।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ