ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দর্শনা বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির। তিনি জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের একটি মামলায় পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির দর্শনা থানার সমন্বয়ক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবুল হাসনাথ জানান, হাবিবুর রহমান বুলেট ওই মামলায় জামিনে আছেন। আমরা চুয়াডাঙ্গা জিআর অফিস থেকে জামিনের কাগজপত্র নিয়ে এসে থানায় জমা দিলে আশা করি তাঁকে পুলিশ ছেড়ে দেবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাবিবুর রহমান দর্শনা থানা হেফাজতে ছিল।
