দামুড়হুদার বড় বলদিয়া সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক সভা
- আপলোড তারিখঃ
০৫-০২-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার বড় বলদিয়া সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যবস্থাপনায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধীনস্থ বড় বলদিয়া বিওপি’র বড় বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র পাচার সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক (পিএসসি)। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী (বিজিবিএমএস), দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারণ।
কমেন্ট বক্স