দামুড়হুদার বড় বলদিয়া সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক সভা

আপলোড তারিখঃ 2023-02-05 ইং
দামুড়হুদার বড় বলদিয়া সীমান্তে বিজিবির জনসচেতনতামূলক সভা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বড় বলদিয়া সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যবস্থাপনায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধীনস্থ বড় বলদিয়া বিওপি’র বড় বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র পাচার সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক (পিএসসি)। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী (বিজিবিএমএস), দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)