রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে জমি সংক্রান্ত বিরোধে জেরে প্রতিপক্ষের ধারালো হাসুয়ার কোপে একজন জখম : কুষ্টিয়া রেফার্ড

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০১৭ ইং
গাংনীতে জমি সংক্রান্ত বিরোধে জেরে প্রতিপক্ষের ধারালো হাসুয়ার কোপে একজন জখম : কুষ্টিয়া রেফার্ড
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধে একজন কুপিয়ে গুরুত্বর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত ব্যক্তিকে প্রথমে মেহেরপুর হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জানাগেছে, জমিজমা সংক্রান্ত বিরোধে গাড়াবাড়িয়া গ্রামের আনছার আলীর ছেলে মিজানুর রহমানকে (৩০) একই গ্রামের কাউসার আলীর ছেলে আইন উদ্দীন ও মৃত ছাত্তারের ছেলে মহিদুল ইসলাম ধাড়ালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরত্বর জখম করে। স্থানীয়রা উদ্ধার করেমেহেরপুরজেনারেল হাসপাতালে নিলে কতব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক