শনিবার, ২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে জেলা প্রশাসক আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০১৭ ইং
গাংনীতে জেলা প্রশাসক আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
গাংনী অফিস: গাংনীতে প্রথম বারের মত জেলা প্রশাসক আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে সাহারবাটী ফুটবল মাঠে মটমুড়া ইউপি ফুটবল একাদশ ও সাহারবাটী ইউপি একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে ১-০ গোলে মটমুড়া একাদশ সাহারবাটী একাদশকে হারিয়ে বিজয় লাভ করেছে। খেলায় দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় মটমুড়া ইউপি একমাত্র গোলটি করে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর পরিচালনা পর্ষদের সভাপতি গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সাহারবাটী ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক প্রমূখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আশরাফুল হক।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু