চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক পেলেন সম্মাননা
- আপলোড তারিখঃ
০৩-০১-২০২৩
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধার সম্মাননা পেয়েছেন চুয়াডাঙ্গার কৃর্তি সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সভাপতি, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। গত ১৮ই ডিসেম্বর আন্তজার্তিক অভিবাসী দিবসে জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধার নাম ঘোষণা করে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। ওই সময় আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বিশেষ কাজে উপস্থিত থাকতে না পারায় গতকাল সোমবার জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক লেহাজ উদ্দীন আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন জেলার এই কৃর্তি সন্তানের হাতে।
এ সময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক বলেন, আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো প্রবাসীদের আয়। রেমিট্যান্স যোদ্ধা বিদেশের মাটিতে থেকেও প্রতিনিয়তই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছেন। সাহিদ সাহেবের মতো রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন। ওনারা, দেশের মঙ্গলের জন্য পরিশ্রম করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক লিমিটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জগলুল পাশা, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের জরিপ কর্মকর্তা মনিরুজ্জামান ও ইকবাল হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স