চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক পেলেন সম্মাননা

আপলোড তারিখঃ 2023-01-03 ইং
চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক পেলেন সম্মাননা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধার সম্মাননা পেয়েছেন চুয়াডাঙ্গার কৃর্তি সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সভাপতি, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। গত ১৮ই ডিসেম্বর আন্তজার্তিক অভিবাসী দিবসে জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধার নাম ঘোষণা করে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। ওই সময় আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বিশেষ কাজে উপস্থিত থাকতে না পারায় গতকাল সোমবার জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক লেহাজ উদ্দীন আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন জেলার এই কৃর্তি সন্তানের হাতে। এ সময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক বলেন, আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো প্রবাসীদের আয়। রেমিট্যান্স যোদ্ধা বিদেশের মাটিতে থেকেও প্রতিনিয়তই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছেন। সাহিদ সাহেবের মতো রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন। ওনারা, দেশের মঙ্গলের জন্য পরিশ্রম করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক লিমিটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জগলুল পাশা, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের জরিপ কর্মকর্তা মনিরুজ্জামান ও ইকবাল হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)