জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনের জরিমানা
- আপলোড তারিখঃ
২৮-১২-২০২২
ইং
জীবননগর অফিস:
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা বাসস্ট্যান্ড বাজারে ভ্রাম্যমাণ অভিযানে ১৩ জনকে মোট ৩ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলার জীবননগর-কালীগঞ্জ ও দত্তনগর সড়কে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে মোটরসাইকেলের কাগজ, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে ১৩ জনকে মোট ৩ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়। জীবননগর থানার পুলিশের একটি চৌকশ দল অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স