জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2022-12-28 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনের জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা বাসস্ট্যান্ড বাজারে ভ্রাম্যমাণ অভিযানে ১৩ জনকে মোট ৩ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলার জীবননগর-কালীগঞ্জ ও দত্তনগর সড়কে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে মোটরসাইকেলের কাগজ, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে ১৩ জনকে মোট ৩ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়। জীবননগর থানার পুলিশের একটি চৌকশ দল অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)