জীবননগরে ইয়ুথ ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনকালে নাজমুল হক স্বপন
- আপলোড তারিখঃ
২৭-১২-২০২২
ইং
জীবননগর অফিস:
জীবননগরে সোশ্যাল এন্টারপ্রিনিউরশিপ ও ইয়ুথ ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে যুব উদ্যোক্তাদের নিয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতিক ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশের মোট জনসংখ্যার সিংহভাগই তরুণ। দেশের এই যুব-তরুণদেরকে উন্নত প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হলে তারা নিজেকে সৃজনশীল কর্মী হিসেবে গড়ে তুলতে পারবে। এক সময় তারায় দক্ষ নেতা হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে তারা অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী হয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশের উন্নয়নে কাজ করতে পারবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের সিনিয়র ট্রেইনার মাস্টার ইন্দ্রনীল।
কমেন্ট বক্স