জীবননগরে ইয়ুথ ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনকালে নাজমুল হক স্বপন

আপলোড তারিখঃ 2022-12-27 ইং
জীবননগরে ইয়ুথ ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনকালে নাজমুল হক স্বপন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সোশ্যাল এন্টারপ্রিনিউরশিপ ও ইয়ুথ ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে যুব উদ্যোক্তাদের নিয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতিক ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশের মোট জনসংখ্যার সিংহভাগই তরুণ। দেশের এই যুব-তরুণদেরকে উন্নত প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হলে তারা নিজেকে সৃজনশীল কর্মী হিসেবে গড়ে তুলতে পারবে। এক সময় তারায় দক্ষ নেতা হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে তারা অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী হয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশের উন্নয়নে কাজ করতে পারবে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের সিনিয়র ট্রেইনার মাস্টার ইন্দ্রনীল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)