মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন হযরত আলী

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২২ ইং
দামুড়হুদায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন হযরত আলী
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় হাতিভাঙ্গা গ্রামের গরিব দুঃস্থ অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন। জানা যায়, গতকাল সন্ধ্যায় চেয়ারম্যান হযরত আলী হাতিভাঙ্গা গ্রামের নয়জন বৃদ্ধাকে নিজ বাড়িতে দাওয়াত করেন এবং তাদেরকে উন্নত মনের খাবার পরিবেশনসহ একটি করে কম্বল উপহার দেন। কম্বল পেয়ে হাতিভাঙ্গা গ্রামের বৃদ্ধারা সন্তোষ প্রকাশ করেন। এ সময় চেয়ারম্যান হযরত আলি বলেন, ‘আমি আপনাদেরই সন্তান হিসেবে আপনাদের বিপদ-আপদে, সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন বাকি জীবনটা মানুষের কল্যাণে কাজ যেতে পারি।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ