ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় হাতিভাঙ্গা গ্রামের গরিব দুঃস্থ অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।
জানা যায়, গতকাল সন্ধ্যায় চেয়ারম্যান হযরত আলী হাতিভাঙ্গা গ্রামের নয়জন বৃদ্ধাকে নিজ বাড়িতে দাওয়াত করেন এবং তাদেরকে উন্নত মনের খাবার পরিবেশনসহ একটি করে কম্বল উপহার দেন। কম্বল পেয়ে হাতিভাঙ্গা গ্রামের বৃদ্ধারা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় চেয়ারম্যান হযরত আলি বলেন, ‘আমি আপনাদেরই সন্তান হিসেবে আপনাদের বিপদ-আপদে, সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন বাকি জীবনটা মানুষের কল্যাণে কাজ যেতে পারি।’
