শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বরসতী খালের অবৈধ বাঁধ অপসারণ

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২২ ইং
স্বরসতী খালের অবৈধ বাঁধ অপসারণ
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুর-মুজিবনগর স্বরসতী খাল থেকে ৮টি অবৈধ বাঁধ অপসারণ ও ৬টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল বুধবার মুজিবনগর স্বরসতী খালের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৮টি অবৈধ বাঁধ অপসারণ করা হয় ও ৬টি অবৈধ দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শহিদুল ইসলাম ও মুজিবনগর থানা পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় স্বাস্থ্য কেন্দ্রে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কমিটির সভা