ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুর-মুজিবনগর স্বরসতী খাল থেকে ৮টি অবৈধ বাঁধ অপসারণ ও ৬টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল বুধবার মুজিবনগর স্বরসতী খালের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৮টি অবৈধ বাঁধ অপসারণ করা হয় ও ৬টি অবৈধ দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শহিদুল ইসলাম ও মুজিবনগর থানা পুলিশের একটি টিম।
