দর্শনার হাফেজ নকীব ঢাবিতে প্রথম শ্রেণিতে ২য়
- আপলোড তারিখঃ
২৭-১০-২০২২
ইং
দর্শনার হাফেজ সায়ীদ নকীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। গতকাল বৃহস্পতিবার সম্মান ২০১৭-১৮ সেশনের প্রকাশিত ফলাফলে তিনি সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৮৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং প্রথম স্থান অধিকারী পেয়েছেন ৩.৮৬।
হাফেজ নকীব ইতঃপূর্বে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন। তিনি দর্শনার বিশিষ্ট আলেম দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক মরহুম মাওলানা এবিএম আব্দুল লতিফ ও রোকেয়া বেগমের কনিষ্ঠ সন্তান। হাফেজ নকীব ইতঃপূর্বে ঢাবিতে বিএনসিসিসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি শিক্ষা গবেষণায় উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান। নকীব সকলের দোয়া প্রার্থী। (বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স