দর্শনার হাফেজ নকীব ঢাবিতে প্রথম শ্রেণিতে ২য়

আপলোড তারিখঃ 2022-10-27 ইং
দর্শনার হাফেজ নকীব ঢাবিতে প্রথম শ্রেণিতে ২য় ছবির ক্যাপশন:
দর্শনার হাফেজ সায়ীদ নকীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। গতকাল বৃহস্পতিবার সম্মান ২০১৭-১৮ সেশনের প্রকাশিত ফলাফলে তিনি সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৮৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং প্রথম স্থান অধিকারী পেয়েছেন ৩.৮৬। হাফেজ নকীব ইতঃপূর্বে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন। তিনি দর্শনার বিশিষ্ট আলেম দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক মরহুম মাওলানা এবিএম আব্দুল লতিফ ও রোকেয়া বেগমের কনিষ্ঠ সন্তান। হাফেজ নকীব ইতঃপূর্বে ঢাবিতে বিএনসিসিসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি শিক্ষা গবেষণায় উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান। নকীব সকলের দোয়া প্রার্থী। (বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)