রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামায়াত নেতার মসজিদের ওজুখানা উদ্বোধন ও গনসংযোগ

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০১৭ ইং
জামায়াত নেতার  মসজিদের ওজুখানা উদ্বোধন ও গনসংযোগ
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে মসজিদ, ওজুখানা, টিউবয়েল স্থাপনের কাজ অব্যাহত রেখেছেন। জেলা জামায়াতের সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী মো: রুহুল আমিন। উদ্বোধনকালে তিনি বলেন জামায়াত একটি নিছক রাজনৈতিক দল নয়, জামায়াত মানুষের মৌলিক চাহিদার পূরণের মাধ্যেমে বাংলাদেশকে একটি কল্যান রাষ্ট্রে পরিণত করতে চাই। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার জীবননগর পৌরসভার গোপাল নগর জামে মসজিদের ধর্মপ্রান মুসল্লীদের দীর্ঘদিনের চাওয়া, আশা আকাংখার প্রতি সম্মান প্রদর্শন করে মুসল্লীদের ওজুর কষ্ট লাঘবের জন্য ওজুখানার কাজ উদ্বোধন করেন। এর পর তার নির্বাচনি এলাকার জীবননগর উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠানে যেয়ে শিক্ষক মন্ডলীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও সর্বস্তরের মানুষের সাথে গনসংযোগ করেন।  এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার আমীর অধ্যাপক খলিলুর রহমান, মাও: সাজেদুর রহমান, জীবননগর উপজেলার সেক্রেটারী মাও: মো: ঈসরাইল হুসাইন, পৌর সেক্রেটারী হাফেজ বিলাল হোসেন, হাসাদা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মো: সাইদুর রহমান, সবিউল ইসলাম সবুজ প্রমূখ। -প্রেসবিজ্ঞপ্তি


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক