রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর নূরপুর গ্রামে যুবলীগের কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ১৮-০৭-২০১৭ ইং
মেহেরপুর নূরপুর গ্রামে যুবলীগের কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি সভা
`01`বারাদি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের লক্ষে নূরপুর গ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নূরপুর বাজার প্রঙ্গনে এ সভার আয়োজন করা হয়। পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কান্দার মাহমুদ বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহীদুর ইসলাম ডাবলু, থানা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম রবি, নাহিদ মাহমুদ, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাজান আলী প্রমূখ। পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওয়াসিম হোসেন স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন  যুবলীগ নেতা এম.এ জাব্বার খান, বাহার আলী প্রমূখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগর  সহ-সভাপতি , বাদশা মিয়া, যুগ্ম সম্পাদক মুসাদ আলী, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মিয়ারুল ইসলাম ,যুবলীগ নেতা ওয়াদুদ হোসেন, মহিবুল , আব্বাাস আলী, লিটন, আজিজুল ইসলাম, কালু, আশরাফ আলী, সলিম, সেন্টু, রাসেলসহ ইউনিয়নের সকল আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক