চুয়াডাঙ্গা কলাগাছির চলাচলের একমাত্র রাস্তাটির বেহালদশা
- আপলোড তারিখঃ
১৭-০৭-২০১৭
ইং
আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সবচেয়ে প্রত্যন্ত গ্রামের তালিকায় আছে কলাগাছি গ্রামের নামটি। গ্রামটিতে মানুষ বসবাস করলেও নেই কোনো যাতায়াতের সু-ব্যবস্থা, ইট বা পিচ রাস্তার ছিটে ফোঁটা তো নেই। বর্ষাকালে গ্রামের মানুষের চলাচলের যেন দূর্ভোগের শেষ থাকে না। মাটির রাস্তা থাকার কারনে একটু বৃষ্টি হলে, রাস্তা দিয়ে বাইসাইকেল তো দুরের কথা পায়ে হেঁটেও যাওয়া প্রায় অসম্ভব। প্রায় ২৫০টি ভোটারসহ মোট ৫শতের অধিক মানুষের বসবাস এই গ্রামে। রাস্তাটি ইট বা পিচের তৈরির অভাবে বর্তমানে রাস্তার ওপর হাঁটু কাঁদার সৃষ্টি হয়েছে এতে করে গ্রামের মানুষের চরম দুর্দশাগ্রস্ত দিন কাটাতে হচ্ছে। গ্রামের জন সাধারণের স্বাভাবিক চলাচলে রাস্তাটি নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।
কমেন্ট বক্স