শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মরহুম শহিদুল ইসলাম স্বরণে দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় মরহুম শহিদুল ইসলাম স্বরণে দোয়া মাহফিল
`20170630_185851` নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদের ছোট ভাই মরহুম শহিদুল ইসলাম স্বরণে চুয়াডাঙ্গায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর চুয়াডাঙ্গা জাফরপুর জেলা স্টেডিয়াম ভবনে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, নাগদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, হারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, নতিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বারাদি ইউনিয়ন যুবলীগের নির্বাহী সদস্য শরীফ উদ্দিন, পীর মিয়া প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিলটি পরিচালনা করেন স্টেডিয়াম জামে মসজিদের ইমাম মাও. ফারুক হোসেন। উল্লেখ্য, ঈদুল ফিতরের আগের দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদকের ছোট ভাই শহিদুল ইসলাম মৃত্যুবরণ করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত