এনসিটিএফ ও বাংলাদেশ শিশু একাডেমি চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে : সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
- আপলোড তারিখঃ
২১-০৬-২০১৭
ইং
মেহেরাব্বিন সানভী: বাংলাদেশ শিশু একাডেমি ও ন্যাশনাল চিলড্রেন ট্যাস্কফোর্স চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্দ্যোগে গরিব, পথশিশু, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। গতকাল বুধবার ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি চুয়াডাঙ্গা জেলা শাখার অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি থেকে ঈদ বস্ত্র বিতরণ করেন। প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের উদ্যোগটি মহান। শিশুরাই শিশুদের জন্য কাজ করছে। অবশ্যই এই এনসিটিএফ'র শিশু অনান্য শিশুদের থেকে আলাদা। এসময় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এনসিটিএফ'র শিশু অধিকার বিষয়ে কাজের পাশে থাকার কথা বলেন। তিনি শিশু একাডেমি এবং সরকারিভাবে পরিচালিত জাতীয় এই শিশু সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন। শিশুদের মাঝে ঈদ বস্ত্রবিতরণের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের সহ-সভাপতি মাহফুজা লুবনা শোভা, শিশু গবেষক আসাদ, সদস্য নাঈমা, শিশু একাডেমির লাইব্রেরিয়ান আবুবকর সিদ্দিক। সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৈনিক সময়ের সমীকরণ'র শিশু সাহিত্য বিষয়ক সাপ্তাহিক পাতা ''স্বপ্নচারী'র` সম্পাদক, এনসিটিএফ'র শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী সাংবাদিক মেহেরাব্বিন সানভী।
কমেন্ট বক্স