সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে সপ্তাহব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২১ ইং
মুজিবনগরে সপ্তাহব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

‘ফাস্টফুড নয়, চাই সুষম খাবার’ এই স্লোগানে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, সমাজসেবা অফিসার আব্দুর রব, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী