সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২১ ইং
কার্পাসডাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুম আব্দুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান ভুট্টো, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আ. কাদের বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আ. ছালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান মুকুল, আওয়ামী লীগ নেতা কুদ্দুস মাস্টার, নাসির ও আশাদুল। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন নেতা-কর্মীরা ও ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী