সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২১ ইং
গাংনীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
মেহেরপুরের গাংনীতে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় গাংনী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। গাংনী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ও মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের জেনারেল ম্যানেজার আশরাফুজ্জামান আশরাফ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরকারি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি হাসিব মাহমুদ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জীবন আকবর। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৮টি দলের সমন্বয়ে খেলা শুরু হয়েছ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী