সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে স্বাগতিক যশোরকে হারিয়ে সেমিফাইনালে চুয়াডাঙ্গা

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২১ ইং
জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে স্বাগতিক যশোরকে হারিয়ে সেমিফাইনালে চুয়াডাঙ্গা
জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে স্বাগতিক যশোরকে হারিয়ে খুলনা বিভাগীয় সেমিফাইনালে উন্নীত হয়েছে চুয়াডাঙ্গা জেলা মহিলা ফুটবল দল। গতকাল শনিবার যশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গার মেয়েরা স্বাগতিকদের কোনো পাত্তাই দেয়নি। প্রথমার্ধে ৩টি ও দ্বিতীয়ার্ধে ২টি গোল করে ব্যবধান বাড়ায় ৫-২। চুয়াডাঙ্গার পক্ষে বিদিশা-২টি, সাদিয়া, মানিয়া ও চানমতি ১টি করে গোল করে। দুর্দান্ত খেলে জয়লাভ করার পাশাপাশি চুয়াডাঙ্গার মুখ উজ্বল করায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা তাহমিনা সকল খেলোয়াড় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া দলের সঙ্গে থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন চুয়াডাঙ্গা ডিএফএ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, ইমরান হুসাইন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নুরুন্নাহার কাকুলী। টিম ম্যানেজার ছিলেন নাসির আহাদ জোয়ার্দ্দার ও কোচ বিপুল হাসান হ্যাজি। আগামী ২৭ ডিসেম্বর যশোর স্টেডিয়ামে সেমিফাইনালে চুয়াডাঙ্গা জেলা মহিলা ফুটবল দল মুখোমুখী হবে সাতক্ষীরা জেলা দলের।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী