মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভগিরথপুরে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২১ ইং
ভগিরথপুরে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত
দামুড়হুদার ভগিরথপুর চক্রবাক সংঘের আয়োজনে ডিএলএল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় হিরো বয়েজ ক্লাব লক্ষীপুর ও হোগলডাঙ্গা একাদশ অংশগ্রহণ করে। খেলায় হিরো বয়েস ক্লাব লক্ষীপুর ১-০ গোলে জয়লাভ করে। রেফারির দায়িত্বে ছিলেন শিক্ষক হাফিজুর রহমান, তানজুল ইসলাম ও মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন ভগিরথপুর চক্রবাক সংঘের সভাপতি শিক্ষক হারুন অর রশিদ, লক্ষীপুর ওয়ার্ড সদস্য আলমগীর মিয়া, সাংবাদিক তৌহিদ তুহিন, সাইদুর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা