সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় হাসপাতাল নির্মাণের নির্ধারিত জায়গা পরিদর্শন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২১ ইং
আলমডাঙ্গায় হাসপাতাল নির্মাণের নির্ধারিত জায়গা পরিদর্শন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গায় প্রস্তাবিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হোসেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে তাঁরা পরিদর্শনে আসেন। এসময় তাঁরা জমি পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, বণিক সমিতির সহসভাপতি হাজি এনামুল হক, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম রহমান সিঞ্জুল, হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরেফিন মিয়া মিলন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আলমহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, ডা. মুশতাক আহম্মদ, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, বণিক সমিতির সদস্য মীর মতিয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস প্রমুখ। পরিদর্শন শেষে বণিক সমিতির অফিসকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি ও হাসপাতাল বাস্তটবায়ন কমিটির আহ্বায়ক আরেফিন মিয়া মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আলমডাঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি ২০ শয্যার হাসপাতাল। আমি এমপি নির্বাচিত হবার পর থেকে হাসপাতাল প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সরকারি নিয়ম-কানুনের মধ্যদিয়েই সবকিছু করতে হয়। সরকার বর্তমানে বিভিন্ন উপজেলা শহরের গুরুত্ব অনুযায়ী ২০ শয্যার হাসপাতাল নির্মাণ করছে। আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, জমি দান করলে হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। আমি সেই অনুসারে আপনাদের সাথে নিয়ে হাসপাতাল নির্মাণ করতে জমি দেখার জন্য হাসপাতাল বাস্তবায়ন কমিটি করেছি। আজ আমি আপনাদের কাজ দেখে খুশি, আপনারা জমি নির্ধারণ করতে সক্ষম হয়েছেন। আজ সিভিল সার্জন সাহেব জমি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। আমরা অচিরেই জমি রেজিস্ট্রি করব, আলমডাঙ্গার সার্বিক উন্নয়নে আমি সর্বদা আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ, ডা. মুস্তাক আহম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা করামকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু, সাবেক টিএইচএ ডা. লিয়াকত আলী, হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জমিদাতা আসমন আলী, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক ও আলহাজ্ব গোলাম রহমান সিঞ্জুল। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী