সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হারদীতে দানবীর মীর শামসুজ্জোহার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২১ ইং
হারদীতে দানবীর মীর শামসুজ্জোহার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
আলমডাঙ্গা হারদী এম এস জোহা ডিগ্রি কলেজ ও এম এস জোহা কৃষি কলেজের প্রতিষ্ঠাতা দানবীর মীর শামসুজ্জোহার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এম এস জোহা ডিগ্রি কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. নিয়ামত আলী, গভর্নিং বডির অন্যতম সদস্য মো. মইনুল হক, মো. ওমর খৈয়াম, মো. শহীদুল্লাহ খান ও অধ্যক্ষ মো. মনিরুজ্জামান। বক্তারা মরহুম এম এস জোহার জীবনী ও কর্মের ওপর বিস্তারিত আলোকপাত করেণ। প্রধান অতিথি নুরুল ইসলাম তাঁর দীর্ঘ বক্তব্যে মরহুমের বর্ণাঢ্য জীবনের আবেগঘন মুহূর্তগুলো উপস্থাপন করেন। তিনি বলেন, জোহা সাহেব শীতের দেশ লন্ডনে অনেক কষ্ট করে অর্জিত অর্থ অকাতরে দান করেছেন এদেশের মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নের জন্য। তিনি আরও বলেন, আলমডাঙ্গা উপজেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান জোহা সাহেবের দানে সমৃদ্ধ হয়েছে। অধ্যক্ষ ওমর ফারুক তাঁর বক্তব্যে বলেন, জোহা সাহেবের মানবতা সাগরের চেয়ে গভীর, তার উদারতা আকাশের চেয়ে উঁচু এবং মানুষের জন্য ভালোবাসা দিগন্তের চেয়ে বিস্তৃত। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক রোকনুজ্জামান ও সালাহ উদ্দিন। অনুষ্ঠানে জোহা এডুকেশন কমপ্লেক্সের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক একেএম ফারুক।  


কমেন্ট বক্স
notebook

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা