মাদকের কুফল ও ভয়াবহতা নিয়ে আলোচনা
- আপলোড তারিখঃ
২৩-১২-২০২১
ইং
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল ও ভয়াবহতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টায় স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষার্থীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নাহিদ হাসনাত সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তুল্লাহ।
এসময় তিনি বলেন, ‘প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা যাতে মাদকের কুফল সম্পর্কে ধারণা পায় এবং মাদকের ভয়াবহতা উপলদ্ধি করতে পারে, সেজন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এখানে এসেছি। আমি এই হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সুতরাং আমার নৈতিক দায়বদ্ধতা রয়ে গেছে তোমাদের প্রতি। তোমরা মাদক থেকে দূরে থাকবে এবং সঠিকভাবে লেখাপড়া ও খেলাধুলা করবে। সেই সাথে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার চেষ্টা করবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শামিমা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা খোসদেল আলম, রবিউল হক, আবেছ উদ্দিন, সৈয়ব উদ্দিন, নাসির উদ্দিন ও সহকারী অধ্যাপক আব্দুর রহিম।
প্রাক্তন শিক্ষক আবুল কাশেম মাস্টারের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শরীফুন নেছা, সহকারী শিক্ষক শামসুল হক আজমতুল হুদা, সানবীব আক্তার, মনিরুজ্জামান, আফরোজা খাতুন, হামিদুল ইসলাম, আব্দুল আলিম, মতিউল হুদা, মনোয়ার হোসেন, মফিজ উদ্দিন, সুরাইয়া পারভীন, রিচিনা পারভীন, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, প্রাক্তন সদস্য মামুন রেজা, অভিভাবক সদস্য আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কমেন্ট বক্স