শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নতিপোতা স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদন

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২১ ইং
নতিপোতা স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদন
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে মো. মতিয়ার রহমান মতি, সিনিয়র সহ-সভাপতি মো. পিজির উদ্দিন, সহসভাপতি মো. জিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে মিনারুল ইসলামের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত সোমবার নতিপোতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে পদপ্রত্যাশীদের সঙ্গে দীর্ঘ সাক্ষাত শেষে এ কমিটির অনুমোদন দেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত