শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে স্বেচ্ছাসেবক লীগের আলোচনাসভা ও ইফতার

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০১৭ ইং
মুজিবনগরে স্বেচ্ছাসেবক লীগের আলোচনাসভা ও ইফতার
`IMG_20170614_184848` মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব হাবিবুর রহমানের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় চত্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মোনাখালী ইউপি আ‘লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, দপ্তর সম্পাদক জিয়াউল হক, কৃষি বিষয়ক সম্পাদক আকবর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মতিউর রহমান মতিন ও  যুগ্মআহবায়ক কাশেদ আলীসহ স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত