শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাহাপুরে মোটরসাইকেল-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে আহত ২

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০১৭ ইং
জাহাপুরে মোটরসাইকেল-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে আহত ২
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জাহাপুর মোড়ে মোটরসাইকেল-আলমসাধু মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় কায়েতপাড়ায় অনুষ্ঠিত আওয়ামী লীগের ইফতার মাহফিল শেষে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। এতে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পঁচাসহ দুজন আহত হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গার পৌর এলাকার আওয়ামী লীগ নেতা সাতগাড়ি গ্রামের মৃত ছামছদ্দীনের ছেলে পঁচা ও তার সঙ্গী রবি হোসেনের ছেলে বাবলু আলমডাঙ্গার কায়েতপাড়ায় গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত আওয়ামী লীগের ইফতার মাহফিল শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জাহাপুর মোড়ে পৌছালে একটি আলমসাধু তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে দুজন মারাত্মক আহত হন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত