শনিবার, ১৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় আলোচিত ইয়াবা সম্রাট শাহজান খোড়া আটক

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২১ ইং
দর্শনায় আলোচিত ইয়াবা সম্রাট শাহজান খোড়া আটক
দর্শনা থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আকন্দবাড়িয়ার আলোচিত ইয়াবা সম্রাট শাহজান খোড়াকে (৪৭) আটক করেছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য ইয়াবা। পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার এসআই মাসুদ রানা, এএসআই আনোয়ারুল হক, এএসআই শাহিন আলম ও এএসআই কাজী আব্দুল মান্নান ফোর্স নিয়ে দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ২২ পিস ইয়াবাসহ এলাকার আলোচিত ইয়াবা সম্রাট শাহজাহান আলী ওরফে শাহজান খোড়াকে আটক করা হয়। আটক আসামি চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামের মাঝপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে। আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত