আন্দুলবাড়ীয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপলোড তারিখঃ
১৬-১২-২০২১
ইং
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার এশার নামাজের পর আন্দুলবাড়ীয়া পুরাতন উপ-স্বাস্থ্যকেন্দ্রের পেছনে কাঁচাবাজার সংলগ্ন পুরাতন চাল পর্টিতে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্দুলবাড়ীয়া সাংস্কৃতিক গোষ্ঠীর আহ্বায়ক, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক ডা. মীর মাসুদুল খালেক বুলু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু, আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নাজের আলী, যুবলীগ নেতা শেখ সামাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন লোক সংগীত পরিবেশন করেন আন্দুবাড়ীয়ার স্থানীয় কণ্ঠশিল্পী বাউল আজাদ, মামুন, দুখু মিয়া দুখে, জুয়েল, আনোয়ার হোসেন (আনার মোল্লা) জালাল উদ্দীন আর্ট, হুমায়ন কবির হিরো, জয়নাল, আফু, কামাল, খবির, আরিফুল, ছোটরনিসহ আরও অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ।
কমেন্ট বক্স