সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় বিনামূল্যে এক দিনের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২১ ইং
আন্দুলবাড়ীয়ায় বিনামূল্যে এক দিনের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) সমৃদ্ধি কর্মসূচি আন্দুলবাড়ীয়া ইউনিটের উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বিনামূল্যে এক দিনের ফ্রি মেডিসিনবিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে আরআরএফ আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আরিফ হোসেনের সভাপতিত্বে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হতদরিদ্র, দুস্থ, গরীব- দুঃখী, অসহায়, শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ রোগী দেখে উন্নত চিকিৎসা, পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. এ কে এম নাহিদ হাসান ও ডা. মো. মোর্তুজা আহসান। এসময় উপস্থিত আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা নীতিশ কুমার বিশ্বাস, হাদিসা খাতুন, শিক্ষা সুপারভাইজার বাপ্পী রায়, সমাজ উন্নয়ন কর্মকর্তা নবাগত খৃষ্ঠফার তরঙ্গ জিৎ, এমআইএস আসাদ উল্লাহসহ অত্র ইউনিয়নে ৯টি ওয়ার্ডের। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা কমিটির আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আরিফ হোসেন।


কমেন্ট বক্স
notebook

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা