বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা
- আপলোড তারিখঃ
১৬-১২-২০২১
ইং
মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জুলফিকার মতিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক ব্যাংক কর্মকর্তা জাহিদ হোসেন এবং 40র জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী।
আলোচনা সভায় জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরি অ্যাসিসটেন্ট আবু সাইদ মামুনের পরিচালনায় নিয়মিত পাঠকদের মধ্যে বক্তব্য দেন আশিকুজ্জামান আসাদ, ফিরোজ, সাদিদ হোসেন, ইয়াছির আর দৌহা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। শহীদদের আদর্শ বাস্তবায়ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও শোষণহীন সমাজ এবং সম্মৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান। তাঁরা বলেন, ‘আমাদের সবার উচিত দেশের ইতিহাস জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালী ইতিহাস ভালো করে জানে না। সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে। দেশ বিনির্মাণের জন্য দরকার আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে স্ব স্ব অবস্থান থেকে কাজ করা।
কমেন্ট বক্স