সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে রক্তের গ্রুপ নির্ণয় ও রান্না শিখন প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২১ ইং
জীবননগরে রক্তের গ্রুপ নির্ণয় ও রান্না শিখন প্রশিক্ষণ অনুষ্ঠিত
জীবননগরে কিশোর-কিশোরীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, পুষ্টি ক্যাম্প ও আর্দশ খাবার রান্না শিখন প্রশিক্ষণ দেওয়া হয় হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ও পিকেএসএফের সহযোগিতায় দিনব্যাপী জীবননগর উপজেলার কালা গ্রামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয় করেন ডা. ফারজানা খাতুন। এ অনুষ্ঠানে ১১২ জন নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ৭০ জন কিশোর-কিশোরীকে পুষ্টিকর খাবার রান্নার প্রশিক্ষণ প্রদান করা হয় বলে জানান ওয়েভ ফাউন্ডেশনের জেসমিন আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইসরাইল হোসেন খান, মিরাজ উদ্দিন ও জেসমিন আক্তার। এছাড়া কিশোর-কিশোরীদের মধ্যে নেতৃত্ব দেন অভি, শাওন, তামীম, রাসেল, নাজমুল, শারিকা, সাথী, মলি, খাদিজা, বৈশাখী, সুমাইয়া ও সোহেলী।


কমেন্ট বক্স
notebook

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা