রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ মোহাম্মদ মালিথা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার দুপুরে জেলার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ মালিথা (৪৪) এরশাদপুর গোরস্থান পাড়ার মৃত হারেজ মালিথার ছেলে। মামলাসহ তাঁকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফোর্স নিয়ে মোহাম্মদ মালিথার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ মালিথার স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৯০ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও ১ শ গ্রাম গাঁজা। মোহাম্মদ মালিথার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাঁকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত